বাচ্চাদের জন্য সেরা ৫টি শিক্ষামূলক খেলনা ও উপহার 

১০০০ টাকার মধ্যে বাচ্চাদের জন্য সেরা ৫টি শিক্ষামূলক খেলনা ও উপহার

১০০০ টাকার মধ্যে বাচ্চাদের জন্য সেরা ৫টি শিক্ষামূলক খেলনা ও উপহার 

বর্তমান সময়ে বাচ্চাদের জন্য খেলনা শুধু বিনোদনের জন্য নয়, বরং তাদের শেখা এবং মেধা বিকাশের জন্যও গুরুত্বপূর্ণ। অনেক অভিভাবকই চান এমন কিছু কিনতে যা বাচ্চাকে আনন্দ দেওয়ার পাশাপাশি নতুন কিছু শেখাতে সাহায্য করবে। আপনার বাজেট যদি প্রায় ১০০০ টাকা হয়, তাহলে খুব সহজেই কিছু ভালো শিক্ষামূলক খেলনা, বই এবং দরকারি আইটেম কেনা সম্ভব। সঠিকভাবে নির্বাচন করলে এই ছোট ছোট জিনিসগুলোই বাচ্চাদের শেখার আগ্রহ বাড়াতে পারে।

নিচে ১০০০ টাকার মধ্যে বাচ্চাদের জন্য কিছু ভালো উপহারের আইডিয়া দেওয়া হলো।

১.Intelligence Talking Book

Intelligence Talking Book ছোট বাচ্চাদের জন্য একটি দারুণ শিক্ষামূলক টুল। এই বইটিতে সাধারণত বিভিন্ন শব্দ, ছবি এবং অডিও ফিচার থাকে। বাচ্চারা বইয়ের নির্দিষ্ট অংশে চাপ দিলে সেই শব্দ বা তথ্যটি শুনতে পারে। এর মাধ্যমে বাচ্চারা খুব সহজেই অক্ষর, শব্দ এবং বিভিন্ন জিনিসের নাম শিখতে পারে। বিশেষ করে ২–৫ বছর বয়সী বাচ্চাদের জন্য এটি খুবই কার্যকর।

২.Multi Color LCD Screen Drawing Board

অনেক বাচ্চাই আঁকতে ভালোবাসে। Multi Color LCD Screen Drawing Board তাদের সৃজনশীলতা বাড়ানোর জন্য একটি চমৎকার খেলনা। এই ড্রয়িং বোর্ডে বাচ্চারা বারবার আঁকতে পারে এবং ডিলিট বোতাম চাপলেই পুরো স্ক্রিন পরিষ্কার হয়ে যায়। এতে কাগজ নষ্ট হয় না এবং বাচ্চারা সহজে ড্রয়িং ও লেখার প্র্যাকটিস করতে পারে।

৩.My First Edu Box

My First Edu Box সাধারণত একটি সম্পূর্ণ শিক্ষামূলক বইয়ের সেট, যেখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ছোট বই থাকে। এর মধ্যে যানবাহন , নাম্বার , পশুপাখি সহ বিভিন্ন শিক্ষামূলক বিষয় থাকে। এই ধরনের সেট বাচ্চাদের প্রাথমিক শিক্ষা শুরু করার জন্য খুবই উপকারী। 

৪. Talking Flash Card Reader

Talking Flash Card Reader বর্তমানে খুব জনপ্রিয় একটি লার্নিং টুল। এতে বিভিন্ন ছবি এবং শব্দসহ ফ্ল্যাশ কার্ড থাকে। বাচ্চা যখন কার্ডটি ডিভাইসে ঢোকায়, তখন সেটি শব্দ করে সেই জিনিসটির নাম বলে দেয়। এর মাধ্যমে বাচ্চারা ইংরেজি শব্দ, প্রাণীর নাম, ফলের নাম ইত্যাদি খুব সহজে শিখতে পারে।

৫.Wipe Draw & Learn Book

Wipe Draw & Learn Book বাচ্চাদের লেখার প্র্যাকটিস করার জন্য খুবই ভালো একটি বই। এতে সাধারণত অক্ষর, সংখ্যা এবং বিভিন্ন ছবি ট্রেস করার জন্য থাকে।বাচ্চারা মার্কার দিয়ে লিখে আবার মুছে ফেলতে পারে, ফলে তারা বারবার প্র্যাকটিস করতে পারে। এটি লেখা শেখার জন্য খুবই কার্যকর একটি লার্নিং টুল।

Leave a Reply

🛠️ Change